বুধবার, ০১ জুলাই ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

আবারও সংঘর্ষে জড়িয়েছে স্থানীয় ও চবি শিক্ষার্থীরা

  • Update Time : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আবার নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রোববার দুপুর ১২টা ২০ মিনিটে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট সংলগ্ন লন্ডনি বিল্ডিং এলাকায় উত্তেজনা শুরু হয়।

সংঘর্ষে উভয় পক্ষ ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা ব্যবহার করে হামলা চালায়, যার কারণে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। এতে কয়েকজন শিক্ষার্থী স্থানীয় বাসিন্দাদের বাড়িঘর লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা গেছে।

গণমাধ্যমকে জানান, দুপুর ১টার দিকে দুই পক্ষের উত্তেজনা অব্যাহত ছিল। একপক্ষ লাটিসোটা নিয়ে বাচার দোকান এলাকায় অবস্থান নিয়েছিল, অন্যপক্ষ লন্ডনি বিল্ডিংয়ে। ঘটনার সময় কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিত ছিলেন না।

উল্লেখ্য, গতকাল মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেটে শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় শতাধিক আহত হন। আহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রোক্টরিয়াল বডির দুই শিক্ষকও রয়েছেন।

এই পরিস্থিতি চবি ক্যাম্পাসে সন্ত্রাস ও অশান্তির ঢেউ তৈরি করেছে এবং প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য তৎপর রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category