বুধবার, ০১ জুলাই ২০২৬, ১২:০২ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

নরসিংদীতে নিজ খরচে ৩১ টি রাস্তার কাজ সম্পন্ন

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

দীর্ঘ ১৩ বছর ধরে নিজ খরচে রাস্তা নির্মাণ ও সংস্কার করে চলেছেন নরসিংদী সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়নের বখতিয়ার হোসেন। যেখানে তিনি নিজেই কাজ করেন শ্রমিক হিসেবে। এমনকি বখতিয়ারের রয়েছে সদকায়ে জারিয়ার মেহনতের ১২ জনের সেচ্ছাসেবী টিম। যারা নিজেরা রাস্তা সংস্কারে কাজ করেন শ্রমিক হিসেবে। কেউ টানে কোদাল, আবার কেউ আনে ইট, কেউ টানছে ভ্যান ও করছে সংস্কার কাজ।

বখতিয়ারের বাড়ি নরসিংদীর মেহেরপাড়া ইউনিয়নের শেখেরচর বাসস্ট্যান্ড এলাকায়। পেশায় ব্যবসায়ী হলেও, নিজ খরচে এলাকার রাস্তা নির্মাণ ও সংস্কার করাই নেশা এই বখতিয়ারের।

স্থানীয়রা জানান, সড়কের কোথাও ভাঙা বা গর্ত দেখলেই ইট বা খোয়া ও বালি সংগ্রহ করে রাস্তার সেই গর্ত ভরাট করে দিয়ে আসেন বখতিয়ার। রাস্তা সংস্কারের কাজ করতে কখনো নামছে হাঁটু পানিতে, আবার কখনো নামছে ময়লা ড্রেনে। তবে রাস্তা সংস্কারের জন্য কারো কাছ থেকে এক টাকাও নেয়া হয়না। বখতিয়ারের এমন কাজে খুশি এলাকাবাসীরাও।

বখতিয়ার জানান, এখন পর্যন্ত ৩১ টি রাস্তার কাজ সম্পন্ন করেছি। এইসব রাস্তা সংস্কার করতে গিয়ে বউয়ের গহনা পর্যন্ত বিক্রি করেছি। এটাই আমার নেশা। কাজ করতে যেসব সরঞ্জাম লাগে, সবকিছু আমরা নিজেদের টাকায় কিনেছি। কারো কাছ থেকে কোনোপ্রকার টাকা নেয়া হয় না। শুধুমাত্র আমরা নিজেদের টাকায় এই সংস্কার কাজ করে থাকি। আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় আমি ও আমার টিম এই কাজ করি। কখনো নির্বাচন করার কোন ইচ্ছে নেই। অনেক সময় ভালো কাজ করতে গেলে বাধা আসে। আমার এই ভালো কাজ দেখে অনেকেই ষড়যন্ত্র করার চেষ্টা করে। কিন্তু তা নিয়ে আমার কোন মাথাব্যাথা নেই। আমি আমার কাজ চালিয়ে যাচ্ছি।’

তিনি আরো জানান, শুধু রাস্তার কাজই নয়। কোন গরীব অসহায় মানুষ যদি মারা যায়, তার কাফন থেকে শুরু করে সকল কাজ আমরা করে দিবো। আমার ইচ্ছে মৃত্যুর পরও আমার সদগায়ে জারিয়ার এই কাজ যেন অব্যাহত থাকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category