বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ৪ গাড়ির সংঘর্ষে আহত ২৫

  • Update Time : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ৫৪ Time View

ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুর জেলার শিবচরের পাঁচ্চরে একে একে চারটি পরিবহনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২৫ যাত্রী আহত হয়েছেন।

শনিবার সকালে সাড়ে ৯টার দিকে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে গেছে যানবাহন চলাচল।

শিবচর হাইওয়ে থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাস শিবচরের পাঁচ্চরে এসে নিয়ন্ত্রণ হারালে পেছনে থাকা আরও তিনটি বাস পরস্পরের সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসগুলো সড়ক ও ডিভাইডারে আছড়ে পড়ে। ওই সব বাসে থাকা যাত্রীদের মধ্যে কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। তাদের দ্রুত স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। এদিকে ঢাকাগামী লেনে বন্ধ হয়ে যায় যানবাহন চলাচল।

শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মো. সবুজ বলেন, খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করি। এসময় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ঘটনায় সব বাসেরই কিছু যাত্রী আহত হয়েছে।  যান চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category