বুধবার, ০১ জুলাই ২০২৬, ০২:০১ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের দাফন

  • Update Time : শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ৪৭ Time View

খাগড়াছড়ির দীঘিনালায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমকে।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বোয়ালখালী ইউনিয়নের জামতলী বাজার জামে মসজিদ মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় স্থানীয় জনপ্রতিনিধি, মুক্তিযোদ্ধা, প্রশাসনের কর্মকর্তা এবং এলাকাবাসী অংশ নেন।

রেজাউল করিম বার্ধক্যজনিত কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ১২টার দিকে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মরদেহ নিজ বাড়িতে পৌঁছালে বাদ জুমা দীঘিনালা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে ফুলেল শ্রদ্ধা জানানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইনামুল হাছান মরদেহে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং পরে রাষ্ট্রীয় গার্ড অব অনার প্রদান করা হয়।

ইউএনও মুহাম্মদ ইনামুল হাছান বলেন, “বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম জাতির সূর্যসন্তান। মুক্তিযুদ্ধে তার অবদান দীঘিনালাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”

রেজাউল করিমের মৃত্যুতে উপজেলা প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও অন্যান্য মহলের পক্ষ থেকেও শোক প্রকাশ করা হয়। জানাজা শেষে তাকে সামাজিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category