শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

নিয়ম মেনেই ‘পুশইন’, দাবি বিএসএফ মহাপরিচালকের

  • Update Time : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী বলেছেন, ‘পুশইন’-এর যে অভিযোগ করা হচ্ছে, তা আসলে নিয়ম মেনেই অবৈধ নাগরিকদের ফেরত পাঠানো।

বৃহস্পতিবার ঢাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও বিএসএফের মধ্যে ৪ দিনব্যাপী (২৫–২৮ আগস্ট) মহাপরিচালক পর্যায়ের ৫৬তম সীমান্ত সম্মেলনের সমাপনী দিনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি জানান, এখন পর্যন্ত ৫৫০ জন অবৈধ বাংলাদেশি নাগরিককে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া আরও প্রায় ২ হাজার ৪০০ জনের নাগরিকত্ব যাচাই-বাছাই চলছে।

সম্মেলনে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীর নেতৃত্বে ২১ সদস্যের বাংলাদেশ প্রতিনিধিদল অংশ নেয়। এ দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয়, সড়ক বিভাগ, ভূমি জরিপ অধিদপ্তর, যৌথ নদী কমিশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিরাও ছিলেন।

অন্যদিকে বিএসএফ মহাপরিচালক দালজিৎ সিং চৌধুরী, আইপিএস-এর নেতৃত্বে ১১ সদস্যের ভারতীয় প্রতিনিধিদল অংশ নেয়। এ দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের কর্মকর্তারা অন্তর্ভুক্ত ছিলেন।

সম্মেলনে আলোচ্য বিষয়গুলোর মধ্যে ছিল—সীমান্ত হত্যা, ‘পুশইন’ ও অবৈধ অনুপ্রবেশ রোধ; ভারত থেকে মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য চোরাচালান বন্ধ; আন্তর্জাতিক সীমান্তের ১৫০ গজের মধ্যে উন্নয়নমূলক কর্মকাণ্ড ও অবকাঠামো নির্মাণ রোধ; সীমান্ত নদীর তীর সংরক্ষণ ও পানির ন্যায্য হিস্যা নিশ্চিতকরণ; সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনা বাস্তবায়নে যৌথ উদ্যোগ গ্রহণ এবং সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের বাংলাদেশবিরোধী অপপ্রচারের কারণে সীমান্তে সৃষ্ট উত্তেজনা প্রশমন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category