বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

আজ থেকে শুরু হচ্ছে প্রচার প্রচারণা: ডাকসু নির্বাচন

  • Update Time : মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ৫৫ Time View

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের প্রার্থীদের আনুষ্ঠানিক প্রচার শুরু হচ্ছে আজ থেকে।

এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডাকসু নির্বাচনের চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, একইসঙ্গে এ নির্বাচনে অংশ নেওয়া ২১ প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার করা হয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার থেকে শুরু  হবে এ নির্বাচনের প্রচার প্রচারণা। গুরুতর কোনো আচরণবিধির লঙ্ঘন এখন পর্যন্ত হয়নি। এমনটি যেন ভবিষ্যতে না হয় তা নিশ্চিত করতে চিফ রিটার্নিং অফিসার ও তার টিম কাজ করছে। অসমতা বা বৈষম্য দেখা দিলে এবং তা লিখিত দিলে বিধি মোতাবেক ব্যবস্থা নেয়া হবে।

এদিন বেলা ১১টায় সব ভিপি, জিএস, এজিএস প্রার্থীদের সঙ্গে সিনেট হলে মিটিং করে আচরণবিধি নিয়ে কথা হবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক গোলাম রাব্বানী।

এদিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যেসব শিক্ষার্থী ভোটার তালিকায় নিজেদের ছবি গোপন রাখতে চান, তাদের আগামী ২৭ আগস্টের মধ্যে চিফ রিটার্নিং অফিসারের কাছে লিখিত আবেদন জমা দেওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে।

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫-এর চূড়ান্ত ভোটার তালিকা পূর্বে সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল। শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে এখন তা সাময়িকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে সংশ্লিষ্ট হল ও প্রশাসনিক দফতরের  জন্য তালিকাটি উন্মুক্ত থাকবে।

এদিকে বাতিল হওয়া মনোনয়নপত্রগুলোর বিরুদ্ধে দাখিল করা আপিলের পর পুনরায় যাচাই-বাছাই শেষে সংশ্লিষ্ট প্রার্থীদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

এর আগে নির্বাচনী আচরণবিধিতে বলা হয়েছে ২৬ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর রাত ১১টা পর্যন্ত প্রার্থীরা ব্যক্তি বা সংগঠনের ব্যানারে হলে কিংবা ক্যাম্পাসে প্রচার চালাতে পারবেন। তবে এই সময়ের মধ্যে কোনো ধরনের সামাজিক, আর্থিক বা সেবামূলক কার্যক্রম, মজলিশ বা ধর্মীয় আয়োজন এবং ধর্মীয় স্থানে প্রচার নিষিদ্ধ থাকবে। এসব কর্মকাণ্ড নির্বাচনী আচরণবিধির ধারা ১৭ অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।

আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম ডাকসু নির্বাচন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category