বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

আমাকে মামলা দিন, কিন্তু মব করবেন না: ফজলুর রহমান

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান সাংবাদিকদের সামনে বলেন, “আমি যদি ৫ আগস্ট নিয়ে ‘কালো শক্তি’ বলেছি এবং কোনো অন্যায় করেছি, তাহলে আমাকে শাস্তি দিন, মামলা করুন, কিন্তু মব করবেন না।”

ফজলুর রহমান বলেন, “আমি ৭৮ বছর বয়সী একজন মুক্তিযোদ্ধা। আমার যৌবনকাল, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় আমি মুক্তিযুদ্ধে কমান্ডার হিসেবে অংশ নিয়েছি। আজকের জীবনেও আমার সেই পরিচয় সবসময় আমার সঙ্গে থাকবে। এছাড়া আমি বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারপারসনের উপদেষ্টা এবং একজন সিনিয়র আইনজীবী।”

তিনি আরও জানান, “গতকাল বিকেলে জানতে পারলাম, দলের পক্ষ থেকে আমার নামে শোকজ নোটিশ দেওয়া হয়েছে। রাত ৯টায় হাতে পেয়েছি। এতে বলা হয়েছে, আমার বিরুদ্ধে কিছু অভিযোগ রয়েছে, যার উত্তর আমি নির্ধারিত সময়ে দেব এবং দলের সিদ্ধান্ত মেনে নেব। কিন্তু আজ সকালে আমার বাসার সামনে কিছু সন্তান আমার বিরুদ্ধে ‘ফজলুকে হত্যা কর’, ‘ফজলুকে গ্রেফতার কর’ ইত্যাদি স্লোগান দিয়েছে।”

ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, “আমি একজন মানুষ। এই দেশে যুদ্ধ করেছি, তাই নির্বিঘ্নে বাঁচার অধিকার আমার আছে। কিন্তু আমার বিরুদ্ধে মব সৃষ্টি করা হচ্ছে, এমনকি বিদেশ থেকে ইউটিউবে আমার হত্যার অর্ডার দেওয়া হয়েছে। আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু অপমৃত্যু কামনা করি না। আমার বিরুদ্ধে কেন সন্তানেরা এমন করবে?”

দেশবাসীর প্রতি তিনি আহ্বান জানান, “যদি মনে করেন একজন মুক্তিযোদ্ধার নির্বিঘ্নে বাঁচার অধিকার থাকা উচিত, তবে আমার জন্য দোয়া ও আন্দোলন করুন। আমাকে নির্বিঘ্নে বাঁচতে দিন।”

শোকজের জবাব প্রসঙ্গে ফজলুর রহমান বলেন, “দল আমাকে নোটিশ দিয়েছে, আমি সেই প্রশ্নের উত্তর দেব। তবে এ নোটিশের সঙ্গে মবের কোনো সম্পর্ক নেই। আইনশৃঙ্খলাবাহিনী যেন আমার ও পরিবারের মানবাধিকার নিশ্চিত করে।”

৫ আগস্টের ‘কালো শক্তি’ প্রসঙ্গে তিনি বলেন, “আমি এটি বলিনি। আমার সমস্ত বক্তব্য দেখান। প্রমাণ করতে পারলে সঙ্গে সঙ্গে ক্ষমা চাইব। কোনো একটি ইউটিউবের লাইন দেখে মন্তব্য করবেন না।”

উল্লেখ্য, ২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ হয়েছেন দেড় হাজারেরও বেশি ছাত্র, আহত ও পঙ্গু হয়েছেন প্রায় ৪০ হাজার। সম্প্রতি টেলিভিশনের একটি টকশোতে ফজলুর রহমানের উক্তি নিয়ে বিতর্ক সৃষ্টি হলে সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। এ ঘটনায় বিএনপি তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং বাসার সামনে শিক্ষার্থীরা আন্দোলন ও স্লোগান দেয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category