মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৮ অপরাহ্ন
Title :

দৌলতপুরে মাঠ থেকে নারীর লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৭২ Time View

কুষ্টিয়ার দৌলতপুরে মাঠ থেকে জাইমা খাতুন (৫৫) নামে মানসিক ভারসাম্যহীন এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর এলাকার পাঁচশো বিঘা মাঠে স্থানীয়রা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়।

নিহত জাইমা খাতুন ওই গ্রামের মৃত আফাজ উদ্দিনের মেয়ে। দীর্ঘদিন ধরে তিনি মানসিক ও শারীরিক অসুস্থতায় ভুগছিলেন এবং স্বামী পরিত্যক্তা ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মুখ বাঁধা অবস্থায় মাঠে লাশটি দেখতে পান তারা। পরে দৌলতপুর থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোলায়মান শেখ বলেন, মরদেহের মাথা ও পায়ে আঘাতের চিহ্ন রয়েছে। মুখ বাঁধা অবস্থায় লাশ উদ্ধারের কারণে আমরা হত্যাকাণ্ডের আশঙ্কা করছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাস কাটাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে থাকতে পারে। ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে এবং একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।

তিনি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর এলাকাজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এবং নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category