বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কালিয়াকৈরে অস্ত্রসহ ১১ ডাকাত গ্রেপ্তার

  • Update Time : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

গাজীপুরের কালিয়াকৈরে পৃথক অভিযানে দেশীয় অস্ত্রসহ ১১ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাতে উপজেলার কালামপুর এলাকা ও বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— আনাছ রানা, হাফিজুর রহমান, আহমেদ শুভ মিয়া, রাকিব হাসান, ইসফাক আকন্দ খোকন, রিদয় হাসান, সজল আহমেদ, জুয়েল রানা, রমজান আলী, সুজন মিয়া ও জালাল মিয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, আটকরা গাইবান্ধা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে কালিয়াকৈরসহ আশপাশের এলাকায় ডাকাতি করে আসছিল। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কালামপুর এলাকায় ডাকাতির প্রস্তুতির সময় পাঁচ ডাকাতকে দেশীয় অস্ত্র, দুটি পিকআপ ভ্যান ও কয়েকটি মোবাইল ফোনসহ আটক করা হয়। একই রাতেও একটি সোয়েটার কারখানায় ডাকাতির ঘটনায় পৃথক অভিযানে আরও ছয় ডাকাতকে গ্রেপ্তার করা হয়।

কালিয়াকৈর থানার ওসি (অপারেশন) মো. যোবায়ের জানান, গ্রেপ্তারদের বিরুদ্ধে মামলা দায়ের করে রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category