বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:০৬ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

কর্ণফুলীতে ৪৭ ড্রাম বাগদা চিংড়ির পোনা জব্দ

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬০ Time View

কক্সবাজার থেকে ট্রাকে করে আনা প্রায় ৫ লাখ টাকার বাগদা চিংড়ির পোনা জব্দ করেছে প্রশাসন।

শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে কর্ণফুলী উপজেলার ফকিরনীর হাট এলাকায় অভিযান চালিয়ে ৪৭ ড্রামভর্তি প্রায় ৪ লাখ ৭০ হাজার চিংড়ির পোনা জব্দ করা হয়।

কর্ণফুলী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ট্রাকভর্তি এসব চিংড়ির পোনা জব্দ করা হয়।

পরে শনিবার বিকেলে জব্দকৃত পোনাগুলো কর্ণফুলী নদীতে অবমুক্ত করা হয়েছে। জব্দকৃত চিংড়ির বাজারমূল্য প্রায় ৫ লাখ টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি এবং ট্রাকটিও জব্দ করা যায়নি।

তিনি আরও জানান, চিংড়ির পোনা আহরণ, বাজারজাত ও পরিবহন সরকারিভাবে নিষিদ্ধ। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category