বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

যমুনা এক্সপ্রেস বিমানবন্দর স্টেশনের কাছে লাইনচ্যুত

  • Update Time : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

জামালপুরের তারাকান্দিগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেন রাজধানীর বিমানবন্দর রেলস্টেশনে প্রবেশের সময় লাইনচ্যুত হয়েছে। ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকা অভিমুখী ট্রেন চলাচলে বিঘ্ন সৃষ্টি হয়েছে।

শনিবার সকাল ৮টা ১০ মিনিটে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পরপরই কমলাপুর স্টেশন থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, এ ঘটনায় ঢাকার বাইরে থেকে বিমানবন্দর স্টেশনে প্রবেশকারী ট্রেনগুলোর চলাচলে সমস্যা হচ্ছে। তবে ঢাকার ভেতরে থেকে যেসব ট্রেন বের হচ্ছে, সেগুলোর চলাচল সচল রয়েছে।

রেল কর্মকর্তারা আরও জানান, দুর্ঘটনার কারণে একটি লাইন বন্ধ থাকলেও অপর একটি লাইন সচল রয়েছে। ফলে পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ হয়নি। তবে ট্রেনের সময়সূচিতে বড় ধরনের প্রভাব পড়তে পারে এবং যাত্রীদের দীর্ঘক্ষণ অপেক্ষা করতে হতে পারে ট্রেনে বা স্টেশনে।

রেলওয়ে কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category