বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

বরিশালে ট্রাক চাপায় মোটরসাইকেল চালক নিহত

  • Update Time : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ৫৬ Time View

বরিশাল মহানগরীর নথুল্লাবাদ বাসটার্মিনাল এলাকায় ট্রাক চাপায় মোটরসাইকেল চালক অরুণ চন্দ্র শীল (৪০) নিহত হয়েছেন। তিনি নগরীর কলেজ অ্যাভিনিউ এলাকার ভাড়াটিয়া ও ভান্ডারিয়া উপজেলার বাসিন্দা প্রকাশ চন্দ্র শীলের ছেলে।

শুক্রবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ওসি জাকির শিকদার।

তিনি জানান, কাঠ বোঝাই একটি ট্রাক বৃহস্পতিবার দিবাগত রাতে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল। নথুল্লাবাদ এলাকার আল্লাহর দান হোটেলের সামনে থেকে ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করার সময় অরুণ চন্দ্র শীল ধাক্কা খেয়ে ট্রাকের চাকায় পিষ্ট হন।

স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওসি আরও জানান, ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category