বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

সিলেটের সদাপাথরলুটে এনসিপির সংশ্লিষ্টতা নেই: সংবাদ সম্মেলনে দুই নেতা

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

সিলেটের ভোলাগঞ্জে সদাপাথর লুটের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নূন্যতম কোনো সংশ্লিষ্টতা নেই বলে স্পষ্ট করেছেন এনসিপি সিলেটের দুই নেতা।

সম্প্রতি জাতীয় একটি গণমাধ্যমে সদাপাথর লুট নিয়ে প্রকাশিত প্রতিবেদনকে নস্যাৎ করে সিলেট জেলা ও মহানগর এনসিপি তাদের অবস্থান জানায়।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় সিলেট জেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এই বক্তব্য দেন সিলেট জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী করা নাজিম উদ্দীন সাহান এবং মহানগর শাখার প্রধান সমন্বয়কারী আবু সাদেক মোহাম্মদ খায়রুল ইসলাম চৌধুরী।

সংবাদ সম্মেলনে তারা বলেন, “সদাপাথর লুটের মূল অপরাধীদের আড়াল করতেই আমাদের নাম জড়ানো হয়েছে। এটি সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত।”

তাদের মতে, শুধু সদাপাথর লুট নয়, সিলেটের পর্যটনকেন্দ্র ধ্বংসের সঙ্গে জড়িতদেরও দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আবু সাঈদ ও সালমান খুর্শেদ, জেলা সদস্য ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোহাম্মদ নুরুল ইসলাম, জেলা সদস্য (প্রচার) মুফতি মাওলানা ছালিম আহমদ।

এছাড়া মহানগর শাখার যুগ্ম সমন্বয়ক নুরুল হক, তারেক আহমদ বিলাস, এডভোকেট মোহাম্মদ আবদুর রহমান আফজাল, নাঈম শেহজাদ, সদস্য মো নিজাম উদ্দিন, সায়মন সাদিক জুনেদ, কামরান জায়গীরদার, ফুয়াদ আহমদ, যুব উইংসের কেন্দ্রীয় সংগঠক মাহবুব রহমান তাসলিম, জেলা সদস্য সাবের চৌধুরী, গণতান্ত্রিক ছাত্র সংসদ সিলেট জেলার সদস্য মো জামিল আহমদ এবং শ্রমিক উইংসের কেন্দ্রীয় সংগঠক মাঈন উদ্দীন ও লোকমান হোসেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category