প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসেছেন জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে আগারগাঁওস্থ নির্বাচন ভবনে সিইসি এ এম এম নাসির উদ্দিনের কক্ষে বৈঠকটি শুরু হয়। নির্বাচন প্রস্তুতি নিয়ে রোডম্যাপ প্রকাশের মধ্যে এ সভা হচ্ছে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের নেতৃত্বে প্রতিনিধি দলে রয়েছেন
কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাড. জসিম উদ্দিন সরকার, নায়েবে আমির ঢাকা মহানগর উত্তর ও কর্মপরিষদ সদস্য আব্দুর রহমান মূসা।
এর আগে গত রবিবার বিএনপি প্রতিনিধি দলও নির্বাচনী প্রস্তুতির সার্বিক অগ্রগতি জানতে বৈঠক করেছিল।