বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৫৭ Time View

শান্তি ও সম্প্রীতি রক্ষা এবং আত্মমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলে ধারাবাহিকভাবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তার অংশ হিসেবে খাগড়াছড়ি দীঘিনালা জোনের ৪র্থ বেংগলের ব্যবস্থাপনায় কবাখালী ইউনিয়নের দূর্গম হাজাছড়া জোড়াব্রীজ মাধ্যমিক বিদ্যালয়ে পাহাড়ি সম্প্রদায়ের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় বিদ্যালয়ের পার্শ্ববর্তী হাজাছড়া, কাংঙ্গেরিমাছড়া ও জাম্বুরা এলাকার প্রায় ৩শতাধিক পাহাড়ি সম্প্রদায়ের মানুষের মাঝে এ সেবা প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নলেজ চাকমা জ্ঞান।

দীঘিনালা জোনের মেডিকেল অফিসার (আরএমও) মো. রাকিবুল হাসান রনি বলেন, “দীঘিনালা জোন কমান্ডার লে. কর্নেল মো. ওমর ফারুকের নির্দেশনায় দূর্গম এলাকায় মেডিকেল ক্যাম্পের মাধ্যমে গরীব ও অসহায় রোগীদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এ ধরনের সেবা অব্যাহত থাকবে।”

মেডিকেল ক্যাম্পে মোট ৩শতাধিক রোগীকে চিকিৎসা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category