বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৭ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

জামিন পেলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬৫ Time View

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান সামরিক বাহিনীর অবকাঠামোতে হামলার মামলায় জামিন পেয়েছেন। ২০২৩ সালের মে মাসে ইমরানের সমর্থকরা দেশটির সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন স্থানে হামলা চালায়, যার পর তার বিরুদ্ধে মামলা করা হয়।

বৃহস্পতিবার এসব মামলায় তাকে জামিন দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি ইয়াহিয়া আফ্রিদির নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই জামিন মঞ্জুর করেন। লাহোর হাইকোর্ট আগে জামিন না দেওয়ায় ইমরান সেখানে দারস্থ হন। এরপর সুপ্রিম কোর্ট আজ এ সিদ্ধান্ত ঘোষণা করে।

সুপ্রিম কোর্ট আদেশ দিয়েছেন, যদি অন্য কোনো মামলা বা আটকাদেশ না থাকে, তাহলে তাকে কারাগার থেকে ছেড়ে দেওয়া হবে। তবে যেহেতু ইমরান দুর্নীতির মামলায় অভিযুক্ত, তাই বর্তমানে তিনি বাইরে বের হতে পারবেন না।

৭২ বছর বয়সী ইমরান খান ২০২২ সালে অনাস্থা ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রিত্ব হারান। ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে তার বিরুদ্ধে শেহবাজ শরীফ সরকারের সময়ে একের পর এক মামলা দায়ের করা হয়েছে।

ইমরান খানের পাশাপাশি তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অনেক নেতা ও সমর্থকও এই ধরনের মামলায় জর্জরিত হয়েছেন।

২০২৩ সালের মে মাসে ইমরান খানকে স্বল্প সময়ের জন্য গ্রেপ্তার করা হয়েছিল। গ্রেপ্তারের পর তার সমর্থকরা রাস্তায় নেমে রাওয়ালপিন্ডির সেনাবাহিনীর সদর দপ্তরসহ বিভিন্ন সামরিক অবকাঠামোতে হামলা এবং ব্যাপক ভাঙচুর চালান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category