বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
Title :
খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ তিন বছর ধরে ফ্রান্সে বাংলাদেশি নারীদের ভাষা শিক্ষা ও মানসিক স্বাস্থ্য সহায়তায় ‘উইথ দ্য মাইন্ড’ সর্বসম্মতিক্রমে জাতীয় সংসদে পাস হলো অর্থবিল-২০২৬ জার্মানির যুব কল্যাণ কেন্দ্রে বন্দুক হামলা, নিহত ৫ আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে বড় পতন কাঁচাবাজার-ক্ষুদ্র মুদি দোকান ভ্যাটের বাইরে থাকবে: অর্থমন্ত্রী

মাটিরাঙ্গা জোনের অভিযানে ৮ লক্ষাধিক টাকার ভারতীয় প্রসাধনী জব্দ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

খাগড়াছড়ি জেলার গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের সেনাবাহিনীর বিশেষ অভিযানে ভারতীয় অবৈধ পণ্য চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।

বুধবার রাত পৌনে ১২ টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গুইমারা রিজিয়নের অধীনস্থ ১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, মাটিরাঙ্গা জোনের জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জির  নির্দেশনায় ওয়ারেন্ট অফিসার মো. আশেক এলাহি এর নেতৃত্বে মাটিরাঙ্গা জোনের আওতাধীন চৌধুরীপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে  বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ পণ্য (চকলেট, ঔষধ, পারফিউম) জব্দ করা হয়েছে।

মাটিরাঙ্গা জোন সূত্রে জানা গেছে জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য ৮,১৮,২৬০.০০ টাকা। আটককৃত ভারতীয় অবৈধ পণ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

মাটিরাঙ্গা জোন কমান্ডার লে. কর্নেল ইব্রাহিম আধহাম, পিএসসি, জি, বলেন, অবৈধ চোরাচালান রোধে মাটিরাঙ্গা জোন সর্বদা তৎপর রয়েছে এবং এ ধরনের যে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড দমনে কঠোর পদক্ষেপ গ্রহণ অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category