বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
Title :
গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা কেন্দ্রীয় শহীদ মিনারে মুস্তাফা মনোয়ারকে সর্বস্তরের শেষ শ্রদ্ধা সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট পাস খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরান যাবেন স্পিকার নিষেধাজ্ঞার পরও কিছু গণমাধ্যম হাসিনার বক্তব্য প্রচার করছে: ডা. জাহেদ

সিলেটের নতুন জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ

  • Update Time : বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৭৪ Time View

সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. সারওয়ার আলম।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ে এসে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুল দিয়ে বরণ করেন। অনুষ্ঠানে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবীসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন। পরে জেলা প্রশাসক মো. সারওয়ার আলম পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা বিষয়ক কর্মশালায় সভাপতিত্ব করেন।

প্রসঙ্গত, সম্প্রতি আলোচিত পাথরকাণ্ডের পর সরকার সিলেটের জেলা প্রশাসক শের মো. মাহবুব মুরাদকে প্রত্যাহার করে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) হিসেবে পদচ্যুত করেছে। একই সঙ্গে র‌্যাবের সাবেক ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। সারওয়ার আলম এর আগে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category