শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
Title :
যুক্তরাষ্ট্রকে ইরানের ৫ দিনের আলটিমেটাম রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান আবারও ৪ দিনের রিমান্ডে এমপি গাজী নজরুল ইসলাম হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু মধ্যপ্রাচ্য সংকট কাটলে জ্বালানি তেলের দাম কমানোর আশ্বাস প্রতিমন্ত্রীর জাতিসংঘে প্রধানমন্ত্রীর প্রথম দিনের সূচিতে ১০ কর্মসূচি: মাহদী আমিন জ্বালানি সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকবে বিশ্বব্যাংক: অর্থমন্ত্রী মক্কা হামলার অভিযোগ ঘিরে হুতিদের ‘সন্ত্রাসী’ বললেন সৌদি বাদশাহ জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুঁশিয়ারি ট্রাম্পের তুরস্ক-বাংলাদেশ সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয়: তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক

মালয়েশিয়ায় জুমার নামাজ না গেলে ২ বছর কারাদণ্ড

  • Update Time : বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশে যৌক্তিক কারণ ছাড়া শুক্রবারের জুমার নামাজ না পড়লে সর্বোচ্চ ৩ হাজার রিঙ্গিত জরিমানা, দুই বছরের কারাদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করা হতে পারে। শরিয়াহ ফৌজদারি অপরাধ (তাকজির) আইন ২০১৬ অনুযায়ী এ নিয়ম প্রযোজ্য হবে। সংবাদমাধ্যম মালয় মেইল এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

রাষ্ট্রের তথ্য, দাওয়াত ও শরিয়াহ ক্ষমতায়ন বিষয়ক নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ খলিল আবদুল হাদী জানান, এর আগে টানা তিনবার জুমার নামাজ না পড়লে শাস্তির বিধান ছিল। তবে এখন একবার বাদ গেলেই আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ হিসেবে গণ্য হবে।

তিনি বলেন, ‘এটি শুধু ধর্মীয় প্রতীক নয়, মুসলমানদের আনুগত্যের প্রকাশও বটে। তাই এর শাস্তি হবে সর্বশেষ পদক্ষেপ, যখন বারবার মনে করিয়ে দেওয়া সত্ত্বেও কেউ ইচ্ছাকৃতভাবে নামাজ আদায়ে গাফিলতি করবে।’

প্রতিবেদনে বলা হয়, প্রদেশের মসজিদগুলোর প্রাঙ্গণে সচেতনতামূলক ব্যানার টানানোসহ আইন বাস্তবায়নে প্রচারণা চালানো হবে। প্রয়োজনে জনগণের অভিযোগ ও টহল অভিযানের মাধ্যমে তেরেঙ্গানু ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট এবং স্থানীয় কর্তৃপক্ষ যৌথভাবে ব্যবস্থা নেবে।

আগে এ সংক্রান্ত বিষয়ে সর্বোচ্চ ৬ মাস কারাদণ্ড বা ১ হাজার রিঙ্গিত জরিমানার বিধান ছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category