মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
Title :

শিবগঞ্জে ভিডব্লিউবি কর্মসূচির চাল বিতরণ

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

বগুড়ার শিবগঞ্জে ভি.ডব্লিউ.বি (ভালনারেবল উইমেন বেনিফিশিয়ারি) কর্মসূচির আওতায় দুস্থ নারীদের মাঝে চাল বিতরণ করা হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার ৪নং পিরব ইউনিয়ন পরিষদ চত্বরে ১৪৪ জন দুস্থ পরিবারের মাঝে প্রতিজনকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়।

চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ৪নং পিরব ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইনসান আলী।

এ সময় উপস্থিত ছিলেন- ট্যাগ অফিসার ও সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জহির রায়হান, ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা আববাছ আলী, ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ফারুক হোসেন মিশু, ইউনিয়ন যুবদল সভাপতি আব্দুল খালেক, ইউপি সদস্য আব্দুস সোবাহান, মেহেদুল ইসলাম, আবু বক্কর সিদ্দিক, তহমিনা খাতুন, তহমিনা বেগম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category