বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাগুরায় মাছের পোনা অবমুক্তকরণ

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে মাগুরায় মাছের পোনা অবমুক্তকরণের আয়োজন করা হয়েছে।

‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার সকালে জেলা প্রশাসকের বাংলোস্থ পুকুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মো. অহিদুল ইসলাম মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

তিনি দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।

এছাড়া স্থানীয় জলাশয় সংরক্ষণ ও মৎস্য সম্পদ টিকিয়ে রাখার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগের কার্যকর ভূমিকার কথাও উল্লেখ করেন।

কর্মসূচিতে মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category