বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

ঝালকাঠি বসতঘর থেকে অর্ধগলিত লাশ উদ্ধার

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬২ Time View

ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের রাজপাশা গ্রামে নিজ বসতঘর থেকে মো. সিরাজুল ইসলাম খান (৪২) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়দের সহযোগিতায় দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়। এ বিষয়টি নিশ্চিত করে গ্রাম পুলিশ ও সদর থানা পুলিশ।

পুলিশ জানান, সিরাজুল ইসলাম খান দীর্ঘ পাঁচ বছর ধরে রাজপাশা গ্রামের নিজ বাড়িতে একা বসবাস করছিলেন। তিনি পেশায় দিনমজুর ছিলেন এবং মাদকাসক্ত হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। কয়েক মাস আগে এজমালি সম্পত্তির গাছ বিক্রি নিয়ে তার বড় ভাই সোহরাব হোসেনের সঙ্গে বিরোধ হয়। এ নিয়ে ইউনিয়ন পরিষদে অভিযোগ করেন তার বড় ভাই সোহরাব।

রোববার বিকেলে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সাহাগির হোসেন অভিযোগের নোটিশ নিয়ে তার ঘরে গেলে ভেতর থেকে দুর্গন্ধ পেয়ে স্থানীয়দের ডাকেন এবং ঝালকাঠি সদর থানা পুলিশকে খবর দেন। পরে দরজা ভেঙে ঘরের মেঝেতে চিত হয়ে থাকা অবস্থায় সিরাজুল ইসলামের গলিত মরদেহ উদ্ধার করা হয়।

এ বিষয়ে ঝালকাঠি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত মাদক সেবনের কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তদন্ত শেষে বিস্তারিত বলা যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category