বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

ফজরের নামাজ পড়াতে গিয়ে আর ফেরা হলনা ইমামের

  • Update Time : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫
  • ৬৭ Time View

মাদারীপুর জেলার শিবচরে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে  মাওলানা আব্দুর রহমান (৩৭) নামে এক মসজিদের ইমাম মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মাওলানা আব্দুর রহমান একই এলাকার মৃত হাকিম আলী হাওলাদারের ছেলে। তিনি বাঁশকান্দি ইউনিয়ন পঞ্চগ্রামের একটি মসজিদের ইমামতি করতেন।

জানা যায়, মাওলানা আবদুর রহমান ভোরে বাড়ি থেকে মোটরসাইকেল যোগে ফজরের নামাজের ইমামতি করতে বাড়ি থেকে রওনা হন। শিবচর উপজেলার বাঁশকান্দি-শেখপুর আঞ্চলিক সড়কের দক্ষিণ বাশঁকান্দি এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারান তিনি। এ সময় মোটরসাইকেলটি গাছের সাথে ধাক্কা লাগলে মাথায় গুরুতর আঘাত পান আব্দুর রহমান। দুমড়ে-মুচড়ে যায় মোটরসাইকেলটি।

পরে এলাকাবাসী আহত আব্দুর রহমানকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল ইসলাম বলেন, বিষয়টি খোঁজ নিচ্ছি। পরিবারের পক্ষ থেকে এখনও কোন অভিযোগ পাইনি। তবে ঘটনাটি দুঃখজনক।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category