বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০২ অপরাহ্ন
Title :
জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী খানম ঢাকাকে বাঁচাতে বৃক্ষরোপণের বিকল্প নেই: ডিসি ফরিদা

হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানি শুরু

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

দীর্ঘ সাড়ে পাঁচ মাস বন্ধ থাকার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। দেশের বাজারে পেঁয়াজের দাম স্বাভাবিক রাখতে সরকার এ সিদ্ধান্ত নেয়।

প্রথম ধাপে ৫ জন আমদানিকারক প্রতিষ্ঠানকে ১৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি দেওয়া হয়েছে।

রোববার বিকালে জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজ নামে এক আমদানিকারক প্রতিষ্ঠান ভারতের একটি ট্রাকে করে ৩০ মেট্রিকটন পেঁয়াজ দেশে আমদানি করে।

জগদীশ চন্দ্র রায় এন্টারপ্রাইজের প্রতিনিধি রাশেদ জানান, দেশের বাজারে পেঁয়াজের অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে দীর্ঘ সাড়ে পাঁচ মাস পর সরকার আমদানির অনুমতি দিয়েছে। আমরা ৩০ মেট্রিকটন পেঁয়াজ আমদানির অনুমতি পেয়েছি। আজ বিকেলে একটি ট্রাকে সেই পেঁয়াজ বন্দরে এসেছে।

হিলি স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারী কর্মকর্তা ইউসুফ আলী বলেন, সর্বশেষ গত ৩ মার্চ ২০২৫ হিলি বন্দরে পেঁয়াজ আমদানি হয়েছিল। প্রায় সাড়ে পাঁচ মাস পর পুনরায় এ আমদানি শুরু হলো। প্রথম ধাপে ৫ জন আমদানিকারক ৩০ মেট্রিকটন করে মোট ১৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি করছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category