বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন
Title :
ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী জুলাই জাদুঘর খুলুন, নইলে জনগণই খুলে ফেলবে: নাহিদ ইসলাম সীমান্তের চেয়েও সাইবার নিরাপত্তা বেশি গুরুত্বপূর্ণ: তথ্যমন্ত্রী

গাজায় ২৪ ঘণ্টায় আরও ৭০ ফিলিস্তিনি নিহত

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

গাজায় ইসরায়েলি আগ্রাসনে গত ২৪ ঘণ্টায় আরও ৭০ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। তাদের মধ্যে আটজনের মরদেহ ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়। একই সময়ে আহত হয়েছেন ৩৮৫ জন।

শনিবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, এ নিয়ে গত অক্টোবর ২০২৩ থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৬১ হাজার ৮৯৭ জনে। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৬৬০ জন।

মন্ত্রণালয়ের তথ্যমতে, ক্ষুধা ও অপুষ্টিজনিত কারণে গত ২৪ ঘণ্টায় আরও ১১ জনের মৃত্যু হয়েছে, যার মধ্যে একজন শিশু। দুর্ভিক্ষে এখন পর্যন্ত ২৫১ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে শিশু রয়েছে ১০৮ জন।

তীব্র বোমাবর্ষণ এবং সরঞ্জামের ঘাটতির কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। বহু মৃতদেহ এখনও ধ্বংসস্তূপে বা রাস্তায় পড়ে আছে।

গত ১৮ মার্চ ইসরায়েল যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তি ভঙ্গ করার পর থেকে এখন পর্যন্ত ১০ হাজার ৩৬২ জন নিহত এবং ৪৩ হাজার ৬১৯ জন আহত হয়েছেন।

এ ছাড়া মানবিক সহায়তা সংগ্রহ করতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় এ ধরনের ঘটনায় আরও ২৬ জন নিহত ও ১৭৫ জন আহত হয়েছেন।

২৭ মে থেকে এখন পর্যন্ত খাদ্য ও ত্রাণ সংগ্রহ করতে গিয়ে নিহত হয়েছেন ১ হাজার ৯২৪ জন এবং আহত হয়েছেন ১৪ হাজার ২৮৮ জন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category