বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

দিঘীনালায় বর্জপাতে কলেজ ছাত্রের মৃত্যু

  • Update Time : রবিবার, ১৭ আগস্ট, ২০২৫
  • ৬৮ Time View

খাগড়াছড়ি দিঘীনালা উপজেলায় কবাখালী ইউনিয়ন এর পূর্ব হাচিনসনপুর এলাকার বজ্রপাতে মো. শরীফুল ইসলাম (২৩) নামে কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় সময় ভাদ্র মাসের ১ম দিনের হঠাৎ বৃষ্টিতে মা বাবার একমাত্র ছেলে দীঘিনালা সরকারি ডিগ্রি কলেজের ছাত্র  মো. শরিফুল ইসলামের বজ্রপাতে মৃত্যু হয়েছে। কবাখালী ইউনিয়নের পূর্ব হাসিনসনপুর এলাকার মো. নজরুল ইসলামের বড় সন্তান।

স্থানীয়রা জানান, গরুকে ঘাস খেতে দিতে ঘরের বাইরে গেলে শরীফের ওপর বজ্রপাত হয়। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দিঘীনালা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তনয় তালুকদারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেন। নিহত শরিফুল ইসলাম কবাখালী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের পূর্ব হাচিনসনপুর গ্রামের মো. নজরুল আনসারের একমাত্র ছেলে।

এ বিষয়ে সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে বলে জানান দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ ইনামুল হাছান।

দিঘীনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া বলেন, সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে। বর্তমানে ধর্মীয় মর্যাদায় দাফনের কাজ চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category