বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১১ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

পুতিন-জেলেনস্কি ও ট্রাম্পের ত্রিপাক্ষিক বৈঠক

  • Update Time : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৭৮ Time View

যুক্তরাষ্ট্রের আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যকার বহুল আলোচিত বৈঠকে ইউক্রেন যুদ্ধের বিষয়ে কোনও অগ্রগতি অর্জন না হলেও কিয়েভ-মস্কো আলোচনার ক্ষেত্র প্রস্তুত হওয়ার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শুক্রবার (১৫ আগস্ট) রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে প্রায় তিন ঘণ্টা আলোচনার পর ব্রিটিশ সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ নিয়ে কথা বলেন তিনি।

এছাড়া, মার্কিন সংবাদমাধ্যমগুলোকে ট্রাম্প জানান, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের সমাপ্তির জন্য দুদেশের নেতার মধ্যে বৈঠক হতে যাচ্ছে।

তবে বৈঠকটি কার্যকর হওয়ার বিষয়টি ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ওপর নির্ভর করছে মন্তব্য করে ট্রাম্প বলেন, এখন এর বাস্তবায়ন নির্ভর করছে প্রেসিডেন্ট জেলেনস্কির ওপর। আমি তো বলব, ইউরোপীয় দেশগুলোরও এই প্রক্রিয়ায় কিছুটা অংশগ্রহণ করা উচিত।

শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে (বাংলাদেশ সময়) শুরু হওয়া ওই আলোচনা প্রায় তিন ঘণ্টা স্থায়ী হয়। বৈঠকের পর সেখানেই কয়েক মিনিটের জন্য সংবাদ সম্মেলনে উপস্থিত হয়েছিলেন দুই পরাশক্তির প্রধান নেতা। নির্দিষ্ট কোনও বিষয়ের কথা উল্লেখ না করে উভয়েই দাবি করেন, তাদের মধ্যে অগ্রগতি অর্জন হয়েছে।

এছাড়া, দ্বিতীয় দফার আলোচনাকে ত্রিপাক্ষিক করার আকাঙ্ক্ষা প্রকাশ করে ট্রাম্প আবারও জানান, তারা (পুতিন-জেলেনস্কি) চাইলে আমি পরবর্তী বৈঠকে উপস্থিত থাকব। হয়ত প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট জেলেনস্কি এবং আমার মধ্যে পরবর্তী দফার আলোচনা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category