বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :

ঝালকাঠিতে পানিতে ডুবে মুয়াজ্জিনের মৃত্যু

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৭৫ Time View

ঝালকাঠির নলছিটিতে জুমার দিনে আজান দেওয়ার প্রস্তুতি নেওয়ার সময় পানিতে ডুবে আফজাল খান (৮০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার কুলকাঠি ইউনিয়নের দেলদুয়ার বাজারে এই ঘটনা ঘটে।

নিহত আফজাল খান বারইকরন গ্রামের বাসিন্দা এবং তিনি দেলদুয়ার বাজারের মুদি ব্যবসায়ী সবুর খানের বাবা।

বারইকরন গ্রামের ইউপি সদস্য মাহমুদ আলী লিটন জানান, জুমার আজান দেওয়ার জন্য অজু করতে গিয়ে তিনি ঘাটে নামেন। পরে সেখানে পানিতে ডুবে ঘটনাস্থলেই মৃত্যু হয়। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি সবসময় নামাজ-রোজা পালন করতেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category