বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
Title :

দিনাজপুরে বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৮৬ Time View

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

শুক্রবার বিকেলে দিনাজপুর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুরাদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মোকারম হোসেন, দপ্তর সম্পাদক আখতারুজ্জামান (আখতার), বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) ও দিনাজপুর পৌরসভার সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলমসহ জেলা বিএনপি ও অঙ্গসংগঠন ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া-মোনাজাত করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category