বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

গোপালগঞ্জের মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

  • Update Time : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ৬৬ Time View

গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী বাস ও অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত এবং সাতজন আহত হয়েছেন।

শুক্রবার দুপুরে দিগনগর ইউনিয়নের জোয়ারিয়া এলাকায় ঢাকা-বরিশাল হাইওয়ে মহাসড়কে ঢাকা গামী একটি যাত্রীবাহী বিএমএফ পরিবহন বিপরীত দিক থেকে আসা একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে সংঘর্ষ করে।

এতে উভয় যানবাহনের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। দুর্ঘটনায় অ্যাম্বুলেন্সে থাকা এক ব্যক্তি ঘটনাস্থলেই মারা যান।

প্রাথমিকভাবে নিহত ব্যক্তির নাম ও পরিচয় জানা যায়নি। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।

মুকসুদপুর থেকে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে মৃত ব্যক্তির লাশ উদ্ধার করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ইনচার্জ নিশ্চিত করেছেন, পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে এবং বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category