বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

নেতানিয়াহুকে গ্রেপ্তার করবে নরওয়ে

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৭০ Time View

অবরুদ্ধ গাজায় ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনের বিরুদ্ধে কড়া অবস্থান নিয়েছে ইউরোপের দেশ নরওয়ে।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নরওয়েতে প্রবেশ করলেই তাকে গ্রেপ্তার করা হবে বলে ঘোষণা করেছেন দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ।

বুধবার এক প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করেছে মিডল ইস্ট মনিটর।

২০২৪ সালের ২১ নভেম্বর যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। নরওয়ের উপ-পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রেয়াস ক্রাভিচ মঙ্গলবার জানান, তার দেশ আইসিসির জারি করা এই পরোয়ানার প্রতি অঙ্গীকারবদ্ধ। তিনি স্পষ্ট করে বলেছেন, ‘নেতানিয়াহু নরওয়েতে নামলেই তাকে গ্রেপ্তার দেখানো হবে।’

ক্রাভিচ আরও জানান, আইসিসির সদস্য রাষ্ট্র হিসেবে নরওয়ের এই পরোয়ানা বাস্তবায়নের আইনি বাধ্যবাধকতা রয়েছে। এতে আন্তর্জাতিক আইনের প্রতি নরওয়ের প্রতিশ্রুতি প্রতিফলিত হবে এবং আন্তর্জাতিক অপরাধের অভিযোগে অভিযুক্তদের জবাবদিহির আওতায় আনার প্রতি তাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এর আগে, ২০২৪ সালের মে মাসে নেতানিয়াহু, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট এবং হামাসের তিন শীর্ষ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেন আইসিসির প্রধান কৌঁসুলি করিম খান। সেই আবেদনের ভিত্তিতেই একই বছরের ২১ নভেম্বর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category