বুধবার, ০১ জুলাই ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

রাষ্ট্র সংস্কারের ৩৭ সুপারিশ বাস্তবায়ন হয়েছে: প্রেস সচিব

  • Update Time : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
  • ৬১ Time View

সংস্কার কমিশনগুলোর করা সুপারিশের মধ্যে ইতোমধ্যে ৩৭টি বাস্তবায়ন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার বিকালে ফরেন সার্ভিস একাডেমি মিলনায়তনে এক বিফ্রিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ কথা বলেন।
প্রেস সচিব বলেন, সংবিধান সংস্কার কমিশন ছাড়া ১০টি সংস্কার কমিশনের যেগুলো আশু সুপারিশ বাস্তবায়নযোগ্য, সেগুলো নিয়ে আজকে আবার একটা বড় আলোচনা হয়েছে। গত সপ্তাহে আমরা বলেছিলাম ১২১টি সুপারিশ বাস্তবায়নাধীন।
আজকে জানানো হয়, আরও ২৪৬টি অতি গুরুত্বপূর্ণ আশুকরণীয় রিফর্ম এসেছে। এগুলো বাস্তবায়নধীন, এটা জানানো হয় ক্যাবিনেটকে। মোট হচ্ছে ৩৬৭টি। এর মধ্যে ৩৭টি অলরেডি বাস্তবায়ন বাস্তবায়িত হয়েছে।

তিনি আরও বলেন, ২৪৬ আশু সুপারিশর মধ্যে শ্রম বিভাগের ৮২টা সুপারিশ রয়েছে। শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার (অব.) সাখাওয়াত হোসেন জানিয়েছেন, তার ৮২টার মধ্যে অনেকগুলোই ফাইনাল পর্যায়ে রয়েছে। কিছু কিছু অলরেডি বাস্তবায়িত হয়েছে।
তিনি বলেন, নারী কমিশনের ৭১টি আশু বাস্তবায়নের জন্য লিস্ট করা হয়েছে। এলজিআরডি মন্ত্রণালয়ের ৩৭টা, স্বাস্থ্যের ৩৩ এবং তথ্য মন্ত্রণালয়ের ২৩টি। মোট ৩৭টি সুপারিশ বাস্তবায়িত হবে। আংশিক বাস্তবায়িত ১৪টি। এখনো ৩১৬টি সুপারিশ বাস্তবায়নাধীন রয়েছে।

এ সময় প্রধান উপদেষ্টার উপ প্রেসসচিব আবুল কালাম আজাদ মজুমদার ও সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category