বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব পেলেন সংযুক্ত আরব আমিরাত সরকারের গোল্ডেন রেসিডেন্সি

  • Update Time : শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ৮৫ Time View

ডেস্ক রিপোর্টঃ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সংযুক্ত আরব আমিরাতে ‘গোল্ডেন রেসিডেন্সি’ পেয়েছেন সাংবাদিক কেরামত উল্লাহ বিপ্লব। আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরিতে এই সম্মাননা তাকে প্রদান করা হয়েছে। এই সম্মাননা অর্জনকারী তিনিই প্রথম বাংলাদেশী সাংবাদিক।

১৩মার্চ কেরামত উল্লাহ বিপ্লব তার ফেসবুক পোস্টে এই অর্জনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি লিখেছেন, “আলহামদুলিল্লাহ। সাংবাদিকতায় অবদানের জন্য সংযুক্ত আমিরাত সরকার বিশেষ ক্যাটাগরীতে আজ অফিসিয়ালি ‘গোল্ডেন রেসিডেন্সি’ দিয়েছে। তাদের মিডিয়া কাউন্সিলের তালিকা অনুসারে ‘এক্সপার্ট জার্নালিস্ট’ ক্যাটাগরির মর্যাদায় এ সন্মান এর আগে কোন বাংলাদেশী পাননি।”

সংযুক্ত আরব আমিরাত সরকার বিভিন্ন দেশের খ্যাতিমান পেশাজীবীদের বিশেষ ক্যাটাগরিতে এই সুবিধা প্রদান করে থাকে। গোল্ডেন রেসিডেন্সি প্রাপ্তরা আমিরাতের নাগরিক না হয়েও শিক্ষা, চিকিৎসা, ব্যবসা, সরকারি অনুষ্ঠানে যোগদান, বিমানবন্দরে প্রিভিলেজসহ নানা সুবিধা পান।

কেরামত উল্লাহ বিপ্লব তার পোস্টে আরও উল্লেখ করেছেন যে, অভিবাসী কর্মীদের জীবন প্রবাহ এবং জলবায়ু বিষয়ে তার সাংবাদিকতার বিষয়টিকে সংযুক্ত আরব আমিরাত সরকারের মিডিয়া কাউন্সিল অনন্য বিবেচনা করেছে। মধ্যপ্রাচ্যজুড়ে উন্নত মানবিক সাংবাদিকতার ক্ষেত্র তৈরি করে দেওয়ার জন্য তিনি সংযুক্ত আরব আমিরাত সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, এর আগে ভারত থেকে অভিনেতা রজনীকান্ত, শাহরুখ খান, সঞ্জয় দত্ত ও টেনিস তারকা সানিয়া মির্জা আরব আমিরাতের গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন। এছাড়া বিনিয়োগ, ব্যবসাসহ নানা ক্ষেত্রে বহু প্রবাসী ভারতীয় ও বাংলাদেশী গোল্ডেন রেসিডেন্সি পেয়েছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category