বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি:ড. মিজানুর রহমান আজহারি

  • Update Time : বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬১ Time View

সততা, ব্যক্তিত্ব, লেনদেন, আচরণ ও চরিত্রের মাধ্যমে দাওয়াতি কাজের কার্যকারিতা বেশি। মুখের কথার মাধ্যমে যে দাওয়াত তার চেয়ে দৈনন্দিন জীবনের মাধ্যমে আকৃষ্ট করা যায় বলে উল্লেখ করেন ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে ‘মেডিকেল দাওয়াহ সোসাইটি অব বাংলাদেশ’ আয়োজিত দিনব্যাপী সেমিনারে এসব কথা বলেন তিনি।

তিনি বলেছেন, ইসলাম প্রচারে মধ্যমপন্থা অবলম্বন করা উচিত। আমরা বাড়াবাড়ি করব না, ছাড়াছাড়িও করব না।

আজহারি বলেন, ‘ছাত্ররা যে দল করেছে, তারাও মধ্যমপন্থা অবলম্বন করছে। আমি এখানে সেটা বলছি না। আমরা যখন ইসলামের জন্য দাওয়াত দেই তখন ‘মানহাজুল ওসাতিয়াহ’ অর্থাৎ মধ্যমপন্থা মেনে চলব। চিকিৎসকদের ইসলামি দাওয়াতের কাজ করলে মানুষ তাদের সম্মান করে। মানুষের কাছে তাদের কথার গুরুত্ব অনেক।’

‘ফেরাউনের ক্ষেত্রেও হজরত মুসা (আ.)-কে কোমল ভাষায় দাওয়াত দেওয়ার কথা বলেছেন মহান আল্লাহ। তাহলে বর্তমানে আমাদের চারপাশে যারা জালিম তারা কি ফেরাউনের চেয়ে বেশি?’ প্রশ্ন রাখেন আজহারী।

বরেণ্য এই আলেম বলেন, ‘ইসলাম প্রচারে মুখের কথার চেয়ে আচরণ, ব্যক্তিত্ব, সততা বেশি কার্যকর। আর মানুষকে শুধরাতে বলার আগে নিজে পরিবর্তন হওয়া জরুরি।’

সকালে ইবাদতের পরিবেশবান্ধব হাসপাতাল বিষয়ে বক্তব্য দেন মালয়েশিয়ার আল-ইসলামিয়া হাসপাতালের পরিচালক ডা. ইসহাক মাসুদ। দুপুরে চিকিৎসায় নৈতিকতার চর্চা বিষয়ে কথা বলেন মুন্নু মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মাহমুদ হোসাইন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category