বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৪৪ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

মাহমুদ এসপিদেরও ওএসডি-বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে: উপদেষ্টা আসিফ

  • Update Time : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

আওয়ামী লীগের সময়ে ২০১৮ সালের ভোটে ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের (এসপি) ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ তথ্য জানান।

স্ট্যাটাসে তিনি লেখেন, ২০১৮ সালের রাতের ভোটের নির্বাচনে ৬৪ জেলার দায়িত্বে থাকা এসপিদেরও ওএসডি/বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

আওয়ামী লীগের আমলে বিতর্কিত ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচনে জেলা প্রশাসক (ডিসি) হিসেবে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। ওই সময়ে ডিসির দায়িত্ব পালন করা কর্মকর্তারা এখন যুগ্ম-সচিব অতিরিক্ত সচিব, সচিব পদে রয়েছেন।

ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা ৪৩ জন সাবেক ডিসিকে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) ওএসডি করা হয়েছে। এরপর দিন বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ২২ জন সাবেক ডিসিকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান বৃহস্পতিবার সাংবাদিকদের জানিয়েছেন, ওই তিনটি নির্বাচনে দায়িত্ব পালন করা সকল ডিসিকে পর্যায়ক্রমে ওএসডি কিংবা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে।

যাদের চাকরির বয়স ২৫ বছর কম তাদের ওএসডি এবং যাদের চাকরির বয়স ২৫ বছরের বেশি তাদের বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে বলেও জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

এখন এসপিদের বিরুদ্ধেও একই ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা আসলো সরকারের পক্ষ থেকে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category