বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৫:০২ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে গ্রেফতার আরও ৯

  • Update Time : শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

গত ২৪ ঘণ্টায় মোহাম্মদপুর থানা এলাকার বিভিন্ন পয়েন্ট থেকে অপারেশন ডেভিল হান্টে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কাটুন (২৪), বিল্লাল (৩২), বিল্লাল (৪২), আল আমিন (২৪), মেহেদী হাসান (১৯), মো. হোসেন (২৩), মো. মিরাজ (২৬), মমিনুল ইসলাম (২০) ও সাব্বির (১৮)।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য জানান মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) এ কে এম মেহেদী হাসান।

সরকার পতনের পর রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চুরি, ছিনতাই, ডাকাতি ও হত্যাকাণ্ডের মতো ঘটনা বেড়ে যায়। সম্প্রতি দেশব্যাপী শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে মোহাম্মদপুরে অপরাধীদের গ্রেফতারে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পুলিশ।

এ কে এম মেহেদী হাসান বলেন, মোহাম্মদপুর থানা পুলিশ কর্তৃক অপারেশন ডেভিল হান্টে রাতব্যাপী বিভিন্ন পয়েন্টে সাঁড়াশি অভিযান চালিয়ে হত্যা, অস্ত্র আইন, দ্রুত বিচার আইন, সন্ত্রাসবিরোধী আইন ও ডাকাতির মামলায় ৯ জনকে গ্রেফতার করা হয়।

তাদের মধ্যে খুন ও অস্ত্র আইনে ৫ জন, দ্রুত বিচার আইনে একজন, জিআর পরোয়ানায় একজন, সন্ত্রাসবিরোধী আইনে একজন ও ডাকাতি মামলায় একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন মোহাম্মদপুর জোনের এই সহকারী পুলিশ কমিশনার।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category