বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার করুন, কিন্তু দ্রুত নির্বাচন দিন: মির্জা ফখরুল

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৫ Time View

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, যেখানে যেখানে পরিবর্তন আনা দরকার, পরিবর্তন আনুন। আমরা সংস্কারের বিরুদ্ধে নই। কিন্তু দ্রুত নির্বাচন দিন। আমরা জানি নির্বাচনের কথা বলে ১/১১ তে একটা ঘটনা ঘটেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীন খুব ভালো ভালো কথা বলে, সংস্কারের কথা বলে ক্ষমতা দখলের চেষ্টা করেছিল। মঈনউদ্দীন-ফখরুদ্দীনকে চলে যেতে হয়েছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে যশোর টাউন হল ময়দানে জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলার দাবিতে এ সমাবেশের আয়োজন করে যশোর জেলা বিএনপি।

মির্জা ফখরুল বলেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসকে আমরা সবাই সম্মান করি, শ্রদ্ধা করি। তিনি সত্যিকার  অর্থেই বাংলাদেশের জন্য গৌরব। তিনি নোবেল পুরস্কার পেয়েছেন। বিশ্বের সমস্ত নেতারা, অর্থনীতিবিদরা, সংস্কারকরা তাকে অনেক সম্মান করেন, শ্রদ্ধা করেন। আমরাও করি। সেজন্য আপনি যখন দায়িত্ব নিয়েছেন আমরা আশ্বস্ত হয়েছিলাম এই ভেবে যে আপনি সত্যিকার অর্থে একজন সুবিবেচকের মতো অতিদ্রুত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করবেন। আমরা এখনো আশাবাদী তিনি অতিদ্রুত একটি নির্বাচনের ব্যবস্থা করবেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category