বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

সপ্তম জাতীয় কমডেকা উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

  • Update Time : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জে ৭ দিনব্যাপী (১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি) ৭ম জাতীয় কমিউনিটি ডেভেলপমেন্ট ক্যাম্প (কমডেকা) অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এই ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

কমডেকা সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্কাউটসের ব্যবস্থাপনায় সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ড পয়েন্টে অনুষ্ঠেয় এই ক্যাম্প উদ্বোধনের জন্য ইতোমধ্যে প্রায় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে সারাদেশে থেকে ৩৯৮টি রোভার স্কাউট দল অংশ নেবে। প্রতিটি দলে থাকবে ৮ জন সদস্য ও ১ জন ইউনিট লিডারসহ মোট ৯ জন। এ ছাড়া থাকবে দেড় হাজারেরও বেশি স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা। তাদের আবাসন ব্যবস্থা হিসেবে এরইমধ্যে তাঁবু স্থাপন, পয়ঃনিষ্কাশন, বিশুদ্ধ পানি ও বিদ্যুতের ব্যবস্থা করা হয়েছে।

পাশাপাশি কমডেকায় অংশগ্রহণকারীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে একটি অস্থায়ী হাসপাতাল স্থাপন করাসহ ২৪ ঘণ্টার জন্য চিকিৎসক নিয়োগ করা হয়েছে। আর নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলাবাহিনীর পাশাপাশি অগ্নিনির্বাপণ ও যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের একটি টিমকে সর্বদা প্রস্তুত রাখা হয়েছে।

এ বিষয়ে বাংলাদেশের স্কাউটসের সহকারী পরিচালক নাসির উদ্দিন জানান, জাতীয় সদর দপ্তর এবং সিরাজগঞ্জ জেলা প্রশাসন কমডেকা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সবকিছু মনিটরিং করছে।

প্রসঙ্গত, ২০০১ সালে সিরাজগঞ্জে ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট সিরাজগঞ্জের এই হার্ড পয়েন্ট এলাকাতে অনুষ্ঠিত হয়েছিল।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category