বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন: জাতীয়করণের আশ্বাস প্রত্যাখ্যান, ক্লাস বর্জনের ঘোষণা

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৮ Time View

সরকারি চাকরিজীবীদের মতো বাড়িভাড়া, শতভাগ উৎসব ভাতা, চিকিৎসা ভাতা দেওয়ার আশ্বাস প্রত্যাখ্যান করেছেন জাতীয়করণ দাবিতে আন্দোলনরত বেসরকারি স্কুল-কলেজের শিক্ষকরা। একই সঙ্গে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ক্লাস বর্জনের ঘোষণা দিয়েছেন তারা।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৪টার দিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি থেকে এ ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষকরা।

এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ফোরামের (বিটিএফ) সভাপতি হাবিবুল্লাহ রাজু বলেন, সরকার এর আগেও একাধিকবার আমাদের আশ্বাস দিয়েছে। এবার আমরা আশ্বাসে বিশ্বাসী নই। যতক্ষণ পর্যন্ত প্রজ্ঞাপন অথবা মন্ত্রণালয়ের প্রতিনিধি আমাদের সমাবেশস্থলে উপস্থিত হয়ে দাবি মেনে নেওয়ার ঘোষণা না দেবেন, ততক্ষণ আন্দোলন চলবে।

তিনি আরও বলেন, জাতীয়করণের দাবি আদায়ে আগামীকাল মঙ্গলবার দেশের সব বেসরকারি স্কুল-কলেজে ক্লাস বর্জন কর্মসূচি পালিত হবে।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে টানা ছয়দিন ধরে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা। সোমবার (১৭ ফেব্রুয়ারি) অবস্থানের পাশাপাশি অর্ধদিবস কর্মবিরতিও পালন করেন তারা। দাবি আদায় না হলে স্কুলে তালা কর্মসূচিসহ আমরণ অনশন কর্মসূচিও ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category