শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
Title :
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম কমলো ৩৫৭ টাকা প্রাথমিকে কাটছে প্রধান শিক্ষক সংকট খামেনির শেষবিদায় অনুষ্ঠানে হামলার শঙ্কা, তেহরানের হুঁশিয়ারি আমরা ফিলিস্তিনকে অন্তরের অন্তস্তল থেকে ভালোবাসি: রাষ্ট্রদূতকে স্বরাষ্ট্রমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু বাংলাদেশের অভ‍্যন্তরীণ ইস্যুতে চীন কারো হস্তক্ষেপ মেনে নেবে না: রাষ্ট্রদূত আনুষ্ঠানিকভাবে ‘নজরুল বর্ষ’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী

সাবেক মন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী মোনালিসা গ্রেপ্তার

  • Update Time : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫২ Time View

সাবেক জনপ্রশাসনমন্ত্রী ফরহাদ হোসেনের স্ত্রী এবং যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।

মেহেরপুর জেলা পুলিশের অনুরোধে রোববার রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) রাজধানীর ইস্কাটন রোডের একটি বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরবর্তীতে তাকে মেহেরপুর জেলা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

বিষয়টি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) যুগ্ম কমিশনার মোহাম্মদ রবিউল হোসেন ভূঁইয়া নিশ্চিত করেছেন

মেহেরপুরের পুলিশ সুপার মাকসুদা আকতার খানম বলেন, মেহেরপুর সদর থানায় গত ১৯ আগস্ট দায়ের করা মামলায় সৈয়দা মোনালিসা হোসেন অভিযুক্ত। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি মামলা রয়েছে, যার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গোয়েন্দা সূত্র জানায়, মোনালিসা হোসেন মেহেরপুর জেলায় অনলাইন জুয়ার মাধ্যমে রাশিয়ায় বিপুল পরিমাণ অর্থ পাচার করতেন। এছাড়া তিনি জুয়া এজেন্টদের নিরাপত্তা প্রদান করতেন এবং এই সমস্ত কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন।

ফরহাদ হোসেনের ছোট ভাই সরফরাজ হোসেন মৃদুল একটি অডিও সাক্ষাৎকারে জানান, ‘ভাইয়ের দুর্নীতি আমাদের জীবন দুর্বিসহ করে তুলেছে। ফরহাদ হোসেনের অবৈধ কার্যকলাপে দু হাজার কোটি টাকারও বেশি সম্পত্তি অর্জিত হয়েছে। কানাডায় তার বাড়ি রয়েছে, ঢাকায় একাধিক সম্পত্তি রয়েছে। এগুলোর নিয়ন্ত্রক ছিলেন তিনি এবং তার স্ত্রী।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category