বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করছেন নাহিদ

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৬ Time View

চলতি মাসের শেষ দিকে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে ছাত্র-জনতার গণঅভ্যুত্থাণে গড়ে ওঠা প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এ দলের হাল ধরতে চলতি মাসেই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন নাহিদ ইসলাম।

দেশের বেসরকারি একটি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটা জানিয়েছেন।

এ বিষয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘আমরা যারা গণঅভ্যুত্থাণে অংশগ্রহণ করেছিলাম, মূলত ছাত্ররাই এটার নেতৃত্বে ছিল। ছাত্র এবং গণঅভ্যুত্থাণের নেতৃত্বে একটা নতুন রাজনৈতিক দলের পরিকল্পনা বা আলোচনা রয়েছে। সেই দলে যদি অংশগ্রহণ করতে হয় তবে অবশ্যই সরকারে থেকে সেটা সম্ভব না। সেই দলে যদি আমি যেতে চাই তবে সরকার থেকে আমি পদত্যাগ করব।’

বলেন, ‘বর্তমানে যেহেতু সরকারে একটা স্থিতিশীলতা এসেছে, যদিও প্রত্যাশা অনুযায়ী কাজ হয়নি কিন্তু সেটা চলমান আছে। আমাদের এখন রাজনৈতিক দলের কাজটা বেশি জরুরী। সেখানে আমি ব্যক্তিগতভাবে চিন্তা ভাবনা করছি। যদি সরকারে থাকার চেয়ে জনগণের সঙ্গে মাঠে কাজ করাটা বেশি জরুরী মনে হয় তাহলে আমি সরকার ছেড়ে দেব এবং হয়তো সেই দলের প্রক্রিয়ায় যুক্ত হব।’

নাহিদ ইসলাম আরও বলেন, ‘ঘোষণা হয়েছে যে এ মাসেই দল গঠন হবে। যদি তাই হয় তবে এ মাসেই সরকার ছেড়ে দলে অংশ নিব।’

তিনি বলেন, ‘আর কয়েক দিনের মধ্যেই একটা চূড়ান্ত সিদ্ধান্ত সবাই পবেন, আপনারা জানতে পারবেন।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘গত ছয় মাস ধরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি কাজ করেছে। সারাদেশে তারাই মাঠ পর্যায়ে সাংগঠনিক কাজটা করে যাচ্ছে। আমি তো সরকারে দায়িত্বে ছিলাম, দল গোছানোর কাজটা তারাই করছে।’

উল্লেখ্য, আজ ১৫ ফেব্রুয়ারির মধ্যে দল ঘোষণা করার কথা ছিল গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের সংগঠন জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। নতুন দল ঘোষণার আগে ২৪ দফার ইশতেহার তৈরির কাজও করছেন তারা। এজন্য ১৭ সদস্যের একটি কমিটি কাজ করছে বলে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category