বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

হাসিনার বিচার না হলে মানুষ আমাদের ক্ষমা করবে না: দ্য ন্যাশনালকে প্রধান উপদেষ্টা

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৮ Time View

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেশে ফিরিয়ে আনা হবে এবং বিচারের মুখোমুখি করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না। নয়ত দেশের সাধারণ মানুষ অন্তর্বতী সরকারকে ক্ষমা করবেন না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটের (ডব্লিউজিএস) ফাঁকে দেশটির রাষ্ট্রীয় ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেওয়া এক সাক্ষাতকারে তিনি এ কথা বলেন।

সাক্ষাতকারে ড. ইউনূস বলেন, ‘আমরা ভারতে নোটিশ পাঠিয়েছি, শেখ হাসিনাকে ফেরত দিতে হবে। তার বিরুদ্ধে, মানবাধিকার বিষয়ক জাতিসংঘের হাইকমিশনারের প্রতিবেদনসহ আমাদের কাছে অসংখ্য প্রমাণ আছে। তারা যা (অপকর্ম) করেছে তার সবকিছুর স্বাক্ষী এটি। জাতিসংঘ এটি নথিবদ্ধ করেছে এবং হাসিনা, তার সরকার, তার সমর্থকরা কী করেছে তার অনেক প্রমাণ আমাদের কাছে আছে।’

তিনি আরও বলেন, ‘আমরা ইতিমধ্যে আইনি প্রক্রিয়া শুরু করেছি। আমরা আশা করি এটি চলবে এবং তাকে আমরা বিচারের আওতায় আনব। এটি হতে হবে। নয়ত মানুষ আমাদের ক্ষমা করবে না।’

জুলাই আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বজুড়ে বিক্ষোভ করেছিলেন বাংলাদেশি প্রবাসীরা। এর মধ্যে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভকারীদের মধ্যে ৫৩ জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। কিন্তু ড. ইউনূসের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ব্যক্তিগতভাবে ফোনের কথা বলার পর তাদের মুক্তি দেওয়া হয়েছিল।

এ বিষয়ে ড. ইউনূস বলেন, ‘এটি ছিল সংযুক্ত আরব আমিরাত এবং বৃহত্তর অঞ্চলের সঙ্গে সম্পর্কের পুনর্গঠনের সূচনা। সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে আমাদের সম্পর্ক চমৎকার, বাংলাদেশে যা ঘটছে তার সমর্থনে রাস্তায় বিক্ষোভকারী কিছু বাংলাদেশিকে স্থানীয় আইন লঙ্ঘনের কারণে কারাগারে পাঠানো হয়। আমি অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহনের পর আমিরাতের প্রেসিডেন্টের কাছে তাদের মুক্তি আবেদন করেছিলাম, আমি তাকে ব্যাখ্যা করেছিলাম কেন তারা এটা করেছে। এসব মানুষ আমিরাতের স্থানীয় আইন হয়ত ভঙ্গ করেছে, তবে তারা কেবল বাংলাদেশে যা ঘটছে তার প্রতি তাদের উৎসাহ এবং সমর্থন প্রকাশ করছিল।’

তিনি আরও বলেন, ‘আমি খুবই খুশি যে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট আমার অনুরোধে এই বন্দীদের মুক্তি দিয়েছেন। আমাদের সম্পর্ক খুবই ভালো কারণ আমাদের এখানে (সংযুক্ত আরব আমিরাতে) ১২ লক্ষ বাংলাদেশি কর্মরত আছেন। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category