বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

হারাম টাকার মালিকদের এবাদত কবুল হয় না: ধর্ম উপদেষ্টা

  • Update Time : শনিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬৩ Time View

হারাম টাকার মালিকদের এবাদত আল্লাহর দরবারে কবুল হয় না বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।

শুক্রবার রাতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে শবেবরাতের ফজিলত বয়ানে তিনি এ কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, সরকারি-বেসরকারি চাকরি করলাম, তারপর টাকা লুট করে বিদেশে বাড়ি বানাইলাম। সম্পূর্ণ অবৈধ টাকা। সব কিছুর জবাব আল্লাহর কাছে দিতে হবে।

বলেন, ২৬ বছর একটা কলেজে প্রফেসর ছিলাম। মাদরাসায় পড়িয়েছি। ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছি। ওয়াজ করেছি, ওয়াজে তো মানুষ কিছু হাদিয়াও দেয়, তারপরও তো চট্টগ্রাম শহরে একটা বাড়ি করতে পারিনি। আমার তো কোনো ফ্ল্যাট নেই, হওয়ার সম্ভাবনাও নেই। এতে আমার কোনো দুঃখ নেই, কারণ আমি আল্লাহর কাছে জবাব দিতে পারব।

খালিদ হোসেন বলেন, চাকরি শেষ হয়ে গেলে মানুষ হজে যায়, মসজিদ কমিটির সভাপতি, মাদরাসা কমিটির সেক্রেটারি, ঈদগা কমিটির অর্থ সম্পাদক হয়। এটা আমাদের সমাজের নিয়মিত চিত্র।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category