বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:২০ অপরাহ্ন
Title :
বিএনপি জনগণের জন্য গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী মালয়েশিয়ায় বড় ধরনের অভিযানে ৩৭০ বাংলাদেশি আটক ভারতে সরকারি উদ্যোগে গোমূত্র ক্রয়, লিটারপ্রতি দর ২০ রুপি ১২ বছরে ১১৭ কার্গো এলএনজি কিনবে সরকার দেশে ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ৫ জনের মৃত্যু আকাশেই গতিপথ বদলাতে পারে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র: আইআরজিসি হাতির নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন: পরিবেশমন্ত্রী মুক্তিযুদ্ধে শেখ হাসিনা ও তাঁর পরিবারের অবদান নেই: রিজভী নয়াদিল্লিতে নরেন্দ্র মোদির সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ রাজনৈতিক প্রভাব দেখিয়ে ব্যবসায়িক সুবিধা নেওয়ার দিন শেষ: অর্থমন্ত্রী

জনগণের আকাঙ্ক্ষা আগে স্থানীয় নির্বাচন, এরপর জাতীয় নির্বাচন: ইসির সঙ্গে বৈঠক শেষে জামায়াত

  • Update Time : বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৬০ Time View

সম্পূর্ণ সংস্কার শেষে নির্বাচন চায় জামাত ইসলামী বাংলাদেশ। দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধি দল বৃহস্পতিবার নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

জামাতের সেক্রেটারি জেনারেল বলেন, জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী আগে স্থানীয় নির্বাচন চাই। এরপর জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, ‘নির্বাচনকে অবাক সুষ্ঠু ও নিরপেক্ষ করতে হলে অবশ্যই সংস্কার করা প্রয়োজন। সংস্কার ছাড়া কোনো নির্বাচন নয়। নো ইলেকশন উইদাউট রিফরম।’

বৈঠকে জামাত ইসলামের পক্ষ থেকে ৩০ টি দাবি ইসির কাছে দাখিল করা হয়।

নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে আপনারা এর সঙ্গে একমত কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মিয়া গোলাম পরোয়ার বলেন, দিন তারিখ কোনো বিষয় নয় আগে সম্পূর্ণ সংস্কার করতে হবে তারপর নির্বাচন।

বৈঠকে নির্বাচন কমিশনের পক্ষে নেতৃত্ব দেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন সহ অন্যান্য কমিশনার বৃন্দ। এ সময় জামাতের পক্ষে আরও উপস্থিত ছিলেন হামিদুর রহমান আজাদ, মতিউর রহমান আকন, অ্যাডভোকেট জসিম উদ্দিন সরকার, অ্যাডভোকেট কামাল উদ্দিন ও এডভোকেট ইউসুফ আলী।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category