বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

ইউক্রেনে রাশিয়ার বড় ধরনের হামলা, নিহত ১২

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৭৩ Time View

ইউক্রেনে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। সেখানে আবাসিক ভবন এবং জ্বালানি অবকাঠামোতে কয়েক দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। গত শনিবার (১ ফেব্রুয়ারি) ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ১২৩টি ড্রোন এবং ৪০টির বেশি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে।

এর মধ্যে ৫৬টি ড্রোন গুলি করতে সক্ষম হয়েছে ইউক্রেন। এছাড়া আরও ৬১টি ড্রোনকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। ইউক্রেনের জরুরি বিভাগ জানিয়েছে, সীমান্ত থেকে প্রায় ১২০ কিলোমিটার (৭৫ মাইল) দূরের পোলতাভা শহরের একটি আবাসিক ভবনে একটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। এতে এক শিশুসহ আটজন নিহত এবং আরও ১৭ জন আহত হয়েছে।

রাশিয়ার হামলায় প্রায় ১৮টি ভবন, একটি কিন্ডারগার্টেন এবং একটি জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। খারকিভের উত্তরপূর্বাঞ্চলের মেয়র জানিয়েছেন, সেখানে ড্রোন হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও চারজন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, খারকিভ, খমেলনিটস্কি, কিয়েভ, ওডেসা, সামি এবং ঝাপোরিঝিয়া হামলার কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে।সামির আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন, ওই হামলার সময় একটি শহরে টহল দেওয়ার সময় তিন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।জেলেনস্কি বলেন, গত রাতে রাশিয়া বিভিন্ন ধরণের অস্ত্র ব্যবহার করে আমাদের শহরগুলোতে আক্রমণ করেছে। ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং এরিয়াল বোমা দিয়ে হামলা চালানো হয়েছে বলে জানান তিনি।ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, এ ধরনের প্রতিটি সন্ত্রাসী হামলা প্রমাণ করে যে রাশিয়ার সন্ত্রাসের বিরুদ্ধে আত্মরক্ষার জন্য আমাদের আরও সমর্থন প্রয়োজন। প্রতিটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, প্রতিটি ক্ষেপণাস্ত্র-বিরোধী অস্ত্র হামলা প্রতিহত করতে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category