বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৩:২০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা

  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৭ Time View

টঙ্গীর তুরাগ তীরে প্রথম পর্বের বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত শেষ হয়েছে।মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি এবং দেশ ও বিশ্বের কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন মাওলানা জোবায়ের আহমেদ।রোববার সকাল ৯টার পর মোনাজাত শুরু হয়। শেষ হয় ৯টা ৩৫ মিনিটের দিকে। মোনাজাতে লাখো মুসল্লি অংশ নিয়েছেন।

আখেরি মোনাজাতে শরিক হতে রোববার ভোর থেকে ঢাকা, টঙ্গী ও গাজীপুরসহ আশপাশের এলাকা থেকে হাজার হাজার মুসল্লিদের পায়ে হেঁটে ময়দানের দিকে আসতে দেখা গেছে।

ইজতেমা এলাকা ঘুরে দেখা গেছে, শত শত নারী-পুরুষ রাস্তা ও আশপাশের মিল-কারখানা ও বাসাবাড়ির ভেতর অবস্থান নিয়েছেন।এদিন ফজরের পর বয়ান করেন মাওলানা আব্দুর রহমান। আখেরি মোনাজাতের আগে নসিহতমূলক বক্তব্য দেন মাওলানা ইব্রাহীম দেওলা।

আজ আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হচ্ছে সুরায়ে নেজামের দুই ধাপের ইজতেমার প্রথম পর্ব।

আবার ৩ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি শেষ হবে শুরায়ে নেজামের দ্বিতীয় পর্বের ইজতেমা। এর পর মাওলানা সাদ কান্দলভী অনুসারিদের ইজতেমা ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৬ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category