রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:২০ অপরাহ্ন
Title :
একগুচ্ছ উন্নয়ন প্রকল্প ও পুনর্বাসন কার্যক্রম পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী: মহেশখালী, বাঁশখালী ও হাঠহাজারী সফর হাইমচরে প্রাইভেটকারে ২০ কেজি গাঁজা, চালক আটক সীমালঙ্ঘন নয়, গতি কমিয়ে জনগণের পাশে থাকুন: পানিসম্পদ প্রতিমন্ত্রী ১১ দলীয় জোটের রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদ বিরোধী দল হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল সালমান শাহ হত্যা মামলায় খলনায়ক ডন গ্রেপ্তার মানবিক অঙ্গীকার ধারণ করে ড্যাব ভবিষ্যতেও মানুষের পাশে দাঁড়াবে: জুবাইদা রহমান শেখ হাসিনার নির্দেশে সালাহউদ্দিন আহমেদকে গুম করা হয়েছিল পাকিস্তানি নারী গোয়েন্দার ফাঁদে পড়ে ভারতীয় বিমানবাহিনীর পাইলট গ্রেপ্তার ইরান যুদ্ধ থেকে সরে আসার পরামর্শ মার্কিন সেনাপ্রধানের

বিএনপির গণঅবস্থান কর্মসূচির দিন আ.লীগের সমাবেশ

  • Update Time : সোমবার, ৯ জানুয়ারী, ২০২৩
  • ২৪৩ Time View

আগামী ১১ জানুয়ারি বিএনপির দেশব্যাপী গণঅবস্থান কর্মসূচির দিন সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

রোববার (৮ জানুয়ারি) সংগঠনটির দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বিষয়টি নিশ্চিত করেছেন।

বুধবার (১১ জানুয়ারি) রাজধানীর ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে সকাল ১০টায় থেকে দিনব্যাপী সমাবেশ করবে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ বলেন, আগামী ১১ জানুয়ারি বিএনপি দেশব্যাপী গণঅবস্থানের কর্মসূচি দিয়েছে। আমরা সেদিন রাজধানীতে সর্তক অবস্থানে থাকতে এ সমাবেশের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

১০ দফা যুগপৎ আন্দোলনের দ্বিতীয় ধাপের কর্মসূচি হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারাদেশের বিভাগীয় শহরে গণঅবস্থান পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো। বেলা ১১টায় এই গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে বিকেল ৩টায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category