বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

ইজতেমা উপলক্ষ্যে অতিরিক্ত ট্রিপ চালু করল মেট্রোরেল

  • Update Time : শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২৫
  • ৬২ Time View

গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে শুরু হওয়া বিশ্ব ইজতেমা উপলক্ষ্যে মুসল্লিদের যাতায়াতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মেট্রোরেল কর্তৃপক্ষ। ইজতেমা চলাকালে মুসল্লিদের চলাচল সহজ করতে মেট্রোরেল ৬টি অতিরিক্ত ট্রিপ চালু করেছে।আজ শুক্রবার (৩১ জানুয়ারি) ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) দেয়া এক ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ইজতেমা উপলক্ষ্যে ধর্মপ্রাণ মুসল্লি ও সম্মানিত যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে মেট্রোরেলের পক্ষ থেকে ইজতেমা চলাকালীন অতিরিক্ত ছয়টি ট্রিপের মাধ্যমে যাত্রী সেবা প্রদান করা হচ্ছে। সম্মানিত ধর্মপ্রাণ মুসল্লি ও যাত্রীদের মেট্রোরেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

চলতি বছরের ফেব্রুয়ারিতে তিন পর্বে ইজতেমা হচ্ছে। আজ শুক্রবার বাদ ফজর বাংলাদেশের মাওলানা জিয়াউল হকের আম বয়ানের মধ্য দিয়ে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হয়েছে। যা চলবে আগামী রোববার পর্যন্ত। ওইদিন আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এবারের ইজতেমার প্রথম পর্ব।

এরপর দ্বিতীয় পর্ব ৩ ফেব্রুয়ারি শুরু হয়ে ৫ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে। ১৪ ফেব্রুয়ারি শুরু হয়ে তৃতীয় পর্ব ১৬ ফেব্রুয়ারি শেষ হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category