বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

বিশ্ব ইজতেমা উপলক্ষে চলবে ১৪ বিশেষ ট্রেন

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৫৮ Time View

বিশ্ব ইজতেমা উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ১৪টি বিশেষ ট্রেন পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের চিফ অপারেটিং সুপারিনটেনডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক চিঠিতে বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বিশ্ব ইজতেমা উপলক্ষে আগামীকাল শুক্রবার (৩১ জানুয়ারি) জুমা স্পেশাল নামে এক জোড়া ট্রেন চালানো হবে। এর মধ্যে জুমা স্পেশাল-১ নামে একটি ট্রেন ঢাকা থেকে সকাল সাড়ে ৯টায় ছেড়ে সকাল ১০টা ১৫ মিনিটে টঙ্গী পৌঁছাবে। পরে বিকেল ৩টায় টঙ্গী স্টেশন থেকে ছেড়ে বিকেল ৩টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছাবে জুমা স্পেশাল-২।

বিশেষ ট্রেন হিসেবে জামালপুর ও টাঙ্গাইল থেকে আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) চালানো হবে দুটি ট্রেন। এর মধ্যে প্রথম ট্রেনটি জামালপুর থেকে সকাল ৯টা ১৫ মিনিটে ছেড়ে টঙ্গী স্টেশনে পৌঁছাবে দুপুর ২টা ১৫ মিনিটে। দ্বিতীয় ট্রেনটি টাঙ্গাইল থেকে দুপুর ১২টায় ছেড়ে টঙ্গী পৌঁছাবে দুপুর ১টা ২০ মিনিটে।

এছাড়া আখেরি মোনাজাতের দিন রোববার পরিচালনা করা হবে ১০টি ট্রেন। এর মধ্যে ঢাকা-টঙ্গী স্পেশাল-১ ঢাকা ছাড়বে ভোর ৪টা ৪৫ মিনিটে, ঢাকা-টঙ্গী স্পেশাল-২ ঢাকা ছাড়বে ভোর ৫টায়, ঢাকা-টঙ্গী স্পেশাল-৩ ঢাকা ছাড়বে ভোর ৫টা ২৫ মিনিটে এবং ঢাকা-টঙ্গী স্পেশাল-৪ ঢাকা ছাড়বে ভোর ৫টা ৫০ মিনিটে।

অন্যদিকে টঙ্গী স্টেশন থেকে ফেরার পথে টঙ্গী-ঢাকা স্পেশাল-১ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৮টা ৩৫ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-২ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ৯টা ৪২ মিনিটে, টঙ্গী-ঢাকা স্পেশাল-৩ টঙ্গী স্টেশন ছাড়বে সকাল ১০টা ৪০ মিনিটে ও টঙ্গী-ঢাকা স্পেশাল-৪ টঙ্গী স্টেশন ছাড়বে বেলা ১১টা ৭ মিনিটে। এছাড়া, দুপুর ১২টা ২০ মিনিটে টঙ্গী স্টেশন ছাড়বে টঙ্গী-ময়মনসিংহ স্পেশাল-১ এবং সবশেষে দুপুর ১২টা ৫০ মিনিটে টঙ্গী স্টেশন ছাড়বে টঙ্গী-টাঙ্গাইল স্পেশাল-২ ট্রেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category