বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:১৪ অপরাহ্ন
Title :
আর্জেন্টিনাকে টপকে ফিফা র‍্যাংকিংয়ের শীর্ষে ফ্রান্স গরু জবাইয়ে সম্পূর্ণ নিষেধাজ্ঞার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে থালাপতির সরকার ঢাকা ঘিরে বৃত্তাকার সড়ক ও নৌপথের অগ্রগতির বিষয়ে জানলেন প্রধানমন্ত্রী জেলা প্রশাসক বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের পুষ্টি নিশ্চিত করতে হবে ৮৫ হাজারে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চাওয়ায় হুমকি দিচ্ছে সিন্ডিকেট: জামায়াত আমির সাবেক ৩ গভর্নরের নথি তলব যুদ্ধবিরতির মাঝে হরমুজ সংকট ও ইসরায়েলি সাবোটাজের শঙ্কা: মার্কিন-ইরান চুক্তি গল্পগুজব নয়, রোগীর চিকিৎসায় সর্বোচ্চ গুরুত্ব দিন: চিকিৎসকদের স্বাস্থ্যমন্ত্রী ৯০ শতাংশ সিসিইউ রাজধানীকেন্দ্রিক, প্রান্তিক মানুষ বঞ্চিত: ডা. জুবাইদা রহমান ফলাফল খারাপ হলে পরীক্ষার খাতাও চেক করা যাবে: শিক্ষামন্ত্রী

সুইডেনে প্রকাশ্যে কোরআন পোড়ানো সেই যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত

  • Update Time : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ৬৪ Time View

সুইডেনে প্রকাশ্যে পবিত্র কোরআন পুড়িয়ে বিশ্বব্যাপী সমালোচনার সৃষ্টি করা সালওয়ান মোমিকা (৩৮) নামের সেই যুবক দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এ তথ্য জানিয়েছে।

ওয়াশিংটন পোস্ট জানায়, মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন অবমাননার দায়ে বৃহস্পতিবার মোমিকার বিরুদ্ধে আদালতের রায় দেওয়ার কথা ছিল। তবে আদালতে উপস্থিত হওয়ার আগেই গুলিতে নিহত হয়েছেন তিনি।

স্টকহোম বিভাগীয় আদালত জানান, পূর্বনির্ধারিত একটি মামলায় রায় ঘোষণা স্থগিত করা হয়েছে। কারণ, মামলার এক অভিযুক্ত মারা গেছেন। যিনি গুলিত নিহত হয়েছেন তিনি হলেন কোরআন পোড়ানো মোমিকা।

সুইডেনের স্টকহোম পুলিশ জানায়, বুধবার রাতে এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। এরপর হত্যাকাণ্ড সন্দেহে তদন্ত শুরু হয়। এতে জড়িত থাকার দায়ে অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সালওয়ান মোমিকা মূলত ইরাকি নাগরিক। তিনি সুইডেনে রাজনৈতিক আশ্রয়প্রার্থী হিসেবে ছিলেন। ২০২৩ সালে পবিত্র ঈদুল আজহার দিন একটি মসজিদের সামনে কোরআন পোড়ান মোমিকা।

ওই বছর সুইডেন ও ডেনমার্কে কোরআন পোড়ায় কিছু দুষ্কৃতকারী। এ নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়। বিশেষ করে মুসলিম দেশগুলো আনুষ্ঠানিকভাবে এগুলোর নিন্দা জানায়। এ ছাড়া কোথাও কোথাও সংঘর্ষের ঘটনাও ঘটে। তবে এতকিছুর পরও মোমিকা ও তার কিছু সহযোগী কোরআন পোড়ানো অব্যাহত রাখেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category